আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মারা যাওয়া এক শিশুর স্বজন হাবিবুর রহমান বাদী হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাটি করেন। তবে মামলার ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
ময়নাতদন্ত না করেই রাজধানীর মগবাজারে অবস্থিত ওই হাসপাতাল কর্তৃপক্ষ ৬ শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এবং তাদের বুঝিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছয় নবজাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা শিশুদের ময়নাতদন্ত করাতে অনাগ্রহ প্রকাশ করেন এবং লিখিত আবেদন দেন। সেই আবেদন বিবেচনায় নিয়েই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করা হবে বলে উল্লেখ করেন ডিসি।
এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে আটক করা হয়েছে কি না-জানতে চাইলে ডিসি বলেন, এখন পর্যন্ত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে কাউকে আটক করা হয়নি। মামলা দায়ের সম্পন্ন হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ওই ছয় নবজাতকের মৃত্যু হয়। স্বজনদের জোরালো অভিযোগ ওয়ার্ডের চরম অব্যবস্থাপনা এবং দীর্ঘ সময় এসি বন্ধ থাকার কারণেই এ নিদারুণ প্রাণহানির ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, আরও পাঁচ নবজাতক হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।