৩ রানের আক্ষেপ, ছোঁয়া হলো না গেইলের রেকর্ড

সিটিজেন স্পোর্টস ডেস্ক

আইপিএলের হাইভোল্টেজ এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে রীতিমতো টর্নেডো বইয়ে দিলেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম বিধ্বংসী এক ইনিংস খেলে ক্রিকেট বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছেন এ ভারতীয় ব্যাটার।
হায়দরাবাদের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে চার-ছক্কার বৃষ্টি নামান সূর্যবংশী। সাজঘরে ফেরার আগে মাত্র ২৯ বলে ৯৭ রানের এক অতিমানবীয় ইনিংস উপহার দেন তিনি। ৩৩৪.৪৮ স্ট্রাইক রেটের এ চোখধাঁধানো ইনিংসে ছিল ৫টি চার ও ১২টি বিশাল ছক্কার মার। অবিশ্বাস্য বিষয় হলো, ইনিংসের ৯২ রানই এসেছে কেবল বাউন্ডারি থেকে।
ম্যাচের এক পর্যায়ে প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হয়ে টানা পাঁচ বলে দুটি চার ও তিনটি ছক্কা হাঁকান এই বাঁহাতি ব্যাটার। যার ওপর ভর করে মাত্র ২৮ বলে ৯৭ রানে পৌঁছে যান তিনি। এ ঝড়ো ব্যাটিংয়ের পথেই ক্রিস গেইলের আইপিএলে দ্রুততম ছক্কার একটি রেকর্ড ভেঙে নিজের করে নেন সূর্যবংশী। একই সঙ্গে গেইলের গড়া দ্রুততম ৩০ বলের সেঞ্চুরির রেকর্ডটি ভাঙার একদম দ্বারপ্রান্তে চলে এসেছিলেন তিনি।
তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দ্রুততম শতকের নতুন ইতিহাস গড়ার খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত সেই মাইলফলক ছোঁয়া হয়নি তার। ২৯তম বলে আউট হয়ে সাজঘরে ফেরায় মাত্র ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

আইকনিক বোলিং অ্যাকশনে শয়তানকে পাথর ছুড়লেন ওয়াসিম আকরাম