শিরোনাম

রামিসা হত্যা মামলার বিচার শুরু হবে পহেলা জুন: আইনমন্ত্রী

সিটিজেন ডেস্ক
রামিসা হত্যা মামলার বিচার শুরু হবে পহেলা জুন: আইনমন্ত্রী
ঝিনাইদহের শৈলকূপা ডিগ্রি কলেজ মাঠে বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী।

ঢাকার মিরপুরে চাঞ্চল্যকর রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার ১ জুন থেকে শুরু হবে। বুধবার (২৭ মে) বিকেলে ঝিনাইদহে এক অনুষ্ঠানে যোগ দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

ঝিনাইদহের শৈলকূপা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ‘মেধা ও মনন উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী জানান, এ হত্যাকাণ্ডের উপযুক্ত জবাব আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেওয়া হবে। রামিসার বাবার ক্ষোভ ও হতাশাভরা মন্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ এবং ফাঁসির আসামিদের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আইনমন্ত্রী আরও বলেন, পূর্বে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এক সপ্তাহের আগেই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। আগামী ১ জুন আদালত খোলার দিন থেকেই আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার শুরু হবে। রামিসা হত্যাকাণ্ডের পাশাপাশি আছিয়া হত্যাকাণ্ডসহ সব গুরুতর অপরাধের মামলার বিচারকাজ দ্রুত নিষ্পত্তি করার ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।

/এমএকে/