শিরোনাম

‘৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে’

সিটিজেন ডেস্ক
‘৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য নতুন করে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে ‘ভয়াবহ পরিস্থিতি’ তৈরি হবে। এই সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে ‘তাদের ওপর নরক নেমে আসবে’ বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে আসতে অথবা হরমুজ প্রণালি খুলে দিতে দশ দিনের সময় দিয়েছিলাম? সময় প্রায় শেষ—আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি।’

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই মন্তব্য নতুন করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

ট্রাম্পের নতুন করে এই হুমকির পর ইরানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

/এমআর/