জনরায় অমান্য করে টিকে থাকতে পারবে না সরকার: আখতার হোসেন
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১৯: ১৮

১১ দলীয় জোটের সমাবেশে বক্তব্য দিচ্ছেন আখতার হোসেন। ছবি: সিটিজেন জার্নাল
সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও জনগণের রায়কে অমান্য করে সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন।
শনিবার (৪ এপ্রিল) বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। 'জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কার'-এর দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এই সমাবেশের আয়োজন করে। সরকার পতনের বদলে তাদের কাছ থেকে একটি সুন্দর পদক্ষেপের প্রত্যাশা করছেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সংসদে আপনাদের (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা থাকতেই পারে। তবে বাংলাদেশের জনগণ ৭০ শতাংশ ভোট দিয়ে রাজপথে আছে।
সমাবেশে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ, অথচ জনগণের ভোটে সংস্কার অবৈধ এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। আখতার হোসন জানান, সংবিধানের টেকসই পরিবর্তনের জন্য সংস্কার পরিষদ গঠনের বিষয়ে ঐক্যমত্য কমিশনে ৩০টির বেশি রাজনৈতিক দল একমত হয়েছিল। নির্বাচনের আগে বিএনপি আনুষ্ঠানিকভাবে গণভোটের বিরোধিতা না করলেও, এখন সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সাহস করছে।
এনসিপির এ নেতা আরও বলেন, জনগণ গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন চেয়েছে, আজকের দুই তৃতীয়াংশের ক্ষমতার জোরে তারা (বিএনপি) সেটাকে অমান্য করার পায়তারা করছে। তারা সংবিধানের কথা বলছে, দেশ পরিচালনার জন্য আমরাও সংবিধানের কথা বলি। তবে, সেই সংবিধান '৭২ এর মুজিববাদী সংবিধান হতে পারে না। দেশ পরিচালনার জন্য সংবিধান হতে হবে জনগণের সংবিধান। আর সেই সংবিধানে কথা হতে হবে জনগণের, তার বাইরে আমরা কিছু হতে দিবো না।

/এমএকে/