চীনের কাছে হারে বিদায়ের শঙ্কা

চীনের কাছে হারে বিদায়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক

এএফসি নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের। শনিবার (৪ এপ্রিল) শক্তিশালী চীনের বিপক্ষে প্রথমার্ধে গোল হজম না করে ভালো কিছু করার আশা জাগিয়েও পারেনি পিটার বাটলারের দল। হেরেছে ২-০ তে।
নিজেদের শেষ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে জিতলে কেবল সমীকরণে টিকে থাকতে পারবে বাংলাদেশ।
শনিবার থাইল্যান্ডে চীনের একের পর এক আক্রমণ প্রতিরোধ করে এগিয়ে চলছিল বাংলাদেশের মেয়েরা। প্রথম ৪৫ মিনিটে বাংলাদেশের রক্ষণ ভেঙে গোল আদায় করতে পারেনি চীন।
তবে দ্বিতীয়ার্ধের শুরুর দুই মিনিটের মধ্যেই গোল আদায় করে এগিয়ে যায় টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল চীন। গোলটি করেন ইউ জিয়াংইউ। ৮২ মিনিটে ওয়াং আইফাংয়ের গোল ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
এক মাস আগে বাংলাদেশ ও চীনের দেখা হয়েছিল জাতীয় দল পর্যায়ে। অস্ট্রেলিয়ার সিডনিতে এএফসি এশিয়ান কাপের সেই ম্যাচে বাংলাদেশকে ২-০ তেই হারিয়েছিল চীন।
বয়সভিত্তিক প্রতিযোগিতা বলে বাংলাদেশকে নিয়ে একটু আশা ছিল। আগের রাতে মালদ্বীপে অনূর্ধ্ব-২০ ছেলেরা সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারতকে হারিয়ে। সেই অনুপ্রেরণা হয়তো ছুঁতে পারেনি আফঈদা-সাগরিকাদের।
ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচ ৭ এপ্রিল। ওই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণ টিকে থাকবে বাংলাদেশের। হারলে জাতীয় দলের মতো অনূর্ধ্ব-২০ এর মেয়েরাও বিদায় নেবেন গ্রুপ পর্ব থেকে।