ইরানি বন্দর অবরোধে ১২ মার্কিন যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা

সিটিজেন ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে হরমুজ ও উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলো ১২টি যুদ্ধজাহাজ এবং ১০ হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১৪ এপ্রিল) মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে।
এই অবরোধ শুরু হয়েছে গতকাল সোমবার। সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, অবরোধ শুরু হওয়ার পর ইরানের বন্দর থেকে আসা ছয়টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ‘ইরানের বন্দরে মার্কিন নৌবাহিনীর আরোপ করা অবরোধে ১২টি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। এতে রয়েছে ১০ হাজারেরও বেশি সেনা। ইরানের ভেতরে প্রবেশ বা বাইরে বের হওয়ার চেষ্টা করা ‘যেকোনো দেশের’ জাহাজের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে।’
তারা জানিয়েছে, ‘অবরোধের প্রথম ২৪ ঘণ্টায় একটি জাহাজও মার্কিন অবরোধ ভেদ করতে পারেনি। ওমান উপসাগরে থাকা ছয়টি বাণিজ্যিক জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশ মেনে গতিপথ পরিবর্তন করে পুনরায় ইরানি বন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছে।’
মার্কিন সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে এখন তারা সহায়তা করছে। যদিও বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দিয়ে হরমুজ পার করছে নাকি অন্যভাবে সহায়তা করছে সেটি স্পষ্ট করেনি সেন্টকম।
সূত্র: সিএনএন