শিরোনাম

হরমুজ প্রণালিতে টোল আদায়ের চিন্তা ইরানের

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালিতে টোল আদায়ের চিন্তা ইরানের
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

বিশ্বের মোট তেল ও তরলীকৃত গ্যাসের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে। হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর ট্রানজিট ফি বা টোল আরোপের প্রস্তাব বিবেচনা করছে ইরান। বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটির এক সংসদ সদস্য এমন কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে তেহরান এই প্রণালি দিয়ে চলাচলকারী সেইসব জাহাজের যাতায়াতে বিঘ্ন ঘটাচ্ছে, যেগুলোকে তারা তাদের শত্রু বা মিত্রপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করে।

ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সির বরাতে ওই সংসদ সদস্য জানান, পার্লামেন্টে এমন একটি বিল নিয়ে আলোচনা চলছে, যার অধীনে শিপিং, জ্বালানি পরিবহন এবং খাদ্য সরবরাহের জন্য এই প্রণালি ব্যবহারকারী দেশগুলোকে ইরানকে টোল ও ট্যাক্স দিতে হবে।

মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, মোহাম্মদ মোখবার বৃহস্পতিবার (১৯ মার্চ) বলেন, ‘হরমুজ প্রণালির কৌশলগত অবস্থান ব্যবহার করে আমরা (পাশ্চাত্যের ওপর) নিষেধাজ্ঞা আরোপ করতে পারি এবং এই পানিপথ দিয়ে তাদের জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারি।’

/টিই/