ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

সিটিজেন ডেস্ক

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এফ-৩৫ মডেলের একটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ দাবি করেছে।
সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, ইরানি বাহিনীর গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের একটি মার্কিন বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করেছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি ‘ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধ অভিযান’ পরিচালনা করার সময় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমানটি নিরাপদে অবতরণ করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
হকিন্স আরও বলেন, ‘বিমানটি নিরাপদে অবতরণ করেছে। পাইলটের শারীরিক অবস্থা স্থিতিশীল।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর যুদ্ধে অংশ নেওয়া দেশ দুটি কোনো যুদ্ধবিমানে ইরানের হামলার এটাই প্রথম ঘটনা। একটি এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি করতে ১০ কোটি ডলারের বেশি খরচ হয়।