সব পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

সিটিজেন ডেস্ক

ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে তিনি তেহরানকেও তাদের প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধ করার জন্য জোরালো অনুরোধ করেছেন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ব্রাসেলসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ আহ্বান জানান।
গুতেরেস বর্তমান পরিস্থিতির ভয়াবহতা উল্লেখ করে বলেন, এ যুদ্ধ শেষ করার এখনই সময়। উদ্ভূত পরিস্থিতি যে কোনো মুহূর্তে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, যা বিশ্বশান্তির জন্য চরম হুমকি।
তিনি আরও জানান মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা নিরসনে সব পক্ষকে সর্বোচ্চ ধৈর্য্য রাখতে হবে। সংঘাত দীর্ঘায়িত হলে এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে।
পাশাপাশি, বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য নিরাপত্তার স্বার্থে গুতেরেস হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য অবিলম্বে পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানান। আন্তর্জাতিক এ গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সকল পক্ষকে গঠনমূলক আলোচনার টেবিলে আসার অনুরোধ জানান জাতিসংঘের প্রধান।
সূত্র: আল জাজিরা