শিরোনাম

ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করা হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী

সিটিজেন ডেস্ক
ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করা হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে এবং তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা এড়াতে সাগরে ভাসমান ইরানি তেলের ওপর থেকে চলমান বিধিনিষেধ শিথিল করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করতে জোরালো পদক্ষেপ নিতে যাচ্ছে ওয়াশিংটন।

স্কট বেসেন্ট বলেন, মার্কিন প্রশাসন প্রয়োজনে একতরফাভাবে তাদের নিজস্ব কৌশলগত মজুত থেকেও তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিতে পারে। তবে বর্তমানে ইরানি তেলের গতিবিধির ওপর তারা সতর্ক নজর রাখছেন।

মার্কিন অর্থমন্ত্রীর দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্রের অবগতিতেই ইতোমধ্যে বেশ কিছু ইরানি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করতে শুরু করেছে, যা মূলত বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে পরোক্ষভাবে সহায়তা করছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/