শিরোনাম

৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে কোর্তোয়া

সিটিজেন স্পোর্টস ডেস্ক
৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে কোর্তোয়া
থিবো কোর্তোয়া। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটিকে দুই লেগেই হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তবে রিয়ালের সেই আনন্দ কিছুটা ম্লান হলো এক দুঃসংবাদে। চোট পেয়ে ৬ সপ্তাহের জন্য ছিটকে গেছেন ক্লাবটির গোলকিপার থিবো কোর্তোয়া।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে (গেল মঙ্গলবার) চোট পাওয়ায় মাঝপথে তাকে বদলি করা হয়েছিল। বৃহস্পতিবার (১৯ মার্চ) রিয়াল মাদ্রিদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মেডিক্যাল স্টাফের সদস্যরা কোর্তোয়ার পরীক্ষা করেছিল আজ। ডান ঊরুর সামনের বড় পেশির একটি অংশে চোট লেগেছে তার। অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।’

ক্লাবের পক্ষ থেকে সেরে উঠার নির্দিষ্ট সময় না উল্লেখ করলেও আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষেতাঁকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। দুই লেগের কোনোটিতেই খেলতে পারবেন না তিনি।

/টিই/