সংঘাত না থামা পর্যন্ত মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ করবে না জার্মানি: মের্জ

সিটিজেন ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অব্যাহত থাকলে জার্মানি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ।
ব্রাসেলসে দেওয়া এক ভাষণে মের্জ একথা বলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে জার্মানির যেকোনো ধরনের ভূমিকা বা অংশগ্রহণ সম্পূর্ণভাবে সংঘাত বন্ধের ওপর নির্ভর করছে।
সাংবাদিকদের উদ্দেশে মের্জ বলেন, বন্দুকের গর্জন থেমে গেলেই কেবল আমরা এতে যুক্ত হতে পারব। তিনি জানান, যুদ্ধ শেষে পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে জার্মানির অনেক কিছু করার সামর্থ্য রয়েছে। এর মধ্যে অবরুদ্ধ সমুদ্রপথ খুলে দেওয়া এবং সেগুলো নিরাপদ ও পরিষ্কার রাখার মতো গুরুত্বপূর্ণ কাজগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।
মের্জ আরও উল্লেখ করেন, সংঘাত চলাকালীন জার্মানি কোনো পদক্ষেপে নেবে না। যুদ্ধ পুরোপুরি শেষ হলেই কেবল তারা তাদের ভূমিকা পালন করবে।
অন্যদিকে, যুদ্ধের পরিণতি সামাল দেওয়ার ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ এ যুদ্ধকে অবৈধ বলে মনে করে এবং এর ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় তারা যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় সহায়তা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে।
সূত্র: আল জাজিরা