শিরোনাম

মধ্যপ্রাচ্যের সংঘাত ‘বিপজ্জনক পরিণতি’ ডেকে আনতে পারে: কাতারের আমির

সিটিজেন ডেস্ক
মধ্যপ্রাচ্যের সংঘাত ‘বিপজ্জনক পরিণতি’ ডেকে আনতে পারে: কাতারের আমির
কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। ছবি: এপি

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির জন্য ‘বিপজ্জনক পরিণতি’ ডেকে আনতে পারে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি।

শনিবার রাতে কাতার বার্তা সংস্থা জানায়, দুই নেতার মধ্যে টেলিফোনে কথা হয়েছে।

কাতারি গণমাধ্যমের বরাতে সৌদি গেজেট জানিয়েছে, ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে কাতার ও উপসাগরীয় অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই নেতা।

ফোনালাপে কাতারের আমির চলমান সংকট নিয়ন্ত্রণে আনার গুরুত্ব তুলে ধরেন এবং সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কাতারি গণমাধ্যম বলেছে, উভয় নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

একই সঙ্গে উত্তেজনা কমাতে এবং আরও সংঘাত এড়াতে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ের প্রতি সমর্থন জানান তারা।

/এসএ/