পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করবে না ইরান

সিটিজেন ডেস্ক

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) সাবেক কর্মকর্তা ও দেশটির এক্সপেডিয়েন্সি কাউন্সিলের বর্তমান সদস্য মোহসেন রেজাই। সেইসঙ্গে বিদেশি শক্তিগুলোকে অঞ্চল ছাড়তে হবে বলেও জানিয়েছেন তিনি। খবর আইএসআইএনের।
রেজাই বলেছেন, ইরান ‘পারমাণবিক ইস্যু নিয়ে কারও সঙ্গে আলোচনা করবে না’ এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ অবশ্যই তেহরানের হাতে থাকতে হবে।
রেজাই সতর্ক করে বলেন, ‘যদি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইরানের হাত থেকে চলে যায়, তবে শত্রুরা আবারও এটিকে ইরান ও তার জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে।’
তিনি আরও বলেন, ‘ইরানের নীতিতে এ বিষয়টি জোর দেওয়া হয় যে, অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিত করবে এ অঞ্চলের দেশগুলো। বিদেশি শক্তি– সে আমেরিকান হোক বা ইউরোপীয়– তাদের অবশ্যই চলে যেতে হবে।’
সূত্র: আল জাজিরা

ইরানে নতুন করে হামলার ছক কষছে ইসরায়েল, ওয়াশিংটনকে বার্তা