লেবাননে এবার মাতা মেরির মূর্তি অবমাননা ইসরায়েলি সেনার

সিটিজেন ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে মাতা মেরির মূর্তি অবমাননার অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, খ্রিষ্টান অধ্যুষিত দেবল শহরে এক ইসরায়েলি সেনা মাতা মেরির মূর্তির পাশে বসে চূড়ান্ত অবমাননাকর আচরণ করছেন। ছবিতে ওই সেনাকে মুখে সিগারেট নিয়ে বসে থাকতে দেখা যায় এবং তিনি তার হাতে থাকা অন্য একটি সিগারেট মূর্তির মুখের কাছে ধরে উপহাস করার ভঙ্গি করছেন। এ দৃশ্য জনসমক্ষে আসার পর খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, দেবল শহরে ধর্মীয় স্থাপনা বা প্রতীক অবমাননার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত মাসে একই শহরে সামরিক অভিযানের সময় যিশু খ্রিষ্টের একটি মূর্তি ভাঙচুর করেছিলেন ইসরায়েলি সেনারা। সেই সময়ও ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী। পরবর্তীতে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দুই সেনাকে শনাক্ত করে ৩০ দিনের সামরিক আটকাদেশ দিয়েছিল দেশটির সেনাবাহিনী।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই শহরে একই ধরনের উসকানিমূলক ও অবমাননাকর কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় ইসরায়েলি বাহিনীর শৃঙ্খলা ও যুদ্ধকালীন নৈতিকতা নিয়ে নতুন করে বড় ধরনের প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে সরাসরি উসকানি হিসেবে অভিহিত করেছেন।
সূত্র: আল জাজিরা

লেবাননে যিশুর মূর্তি ভাঙা ২ ইসরায়েলি সেনার শাস্তি