শিরোনাম

ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে কথা বলতে রাজী ট্রাম্প

সিটিজেন ডেস্ক
ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে কথা বলতে রাজী ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলতে চায়। তিনিও এতে রাজী হয়েছেন। দ্য আটলান্টিক ম্যাগাজিনে ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘তারা (ইরানের নতুন নেতৃত্ব) কথা বলতে চায় এবং আমি কথা বলতে রাজী হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।’

ট্রাম্প আরও বলেন, ‘তাদের এটি আরও আগেই করা উচিত ছিল। যে বিষয়গুলো খুবই বাস্তবসম্মত এবং করা সহজ ছিল, তা তাদের আরও আগেই করা উচিত ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে।’

এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরানে মার্কিন-ইসরায়েলের অভিযানে দেশটির ৪৮ জন নেতা নিহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এমন দাবি করেন।

ট্রাম্প বলেন, ‘আমাদের অর্জিত সাফল্য কেউ বিশ্বাস করতে পারছে না; এক আঘাতেই ৪৮ জন নেতা শেষ হয়ে গেছে। অভিযান দ্রুত এগিয়ে চলছে। আমরা এই কাজ শুধু আমাদের জন্য নয়, পুরো বিশ্বের জন্য করছি। সব কিছু ঠিকভাবে হচ্ছে।’

/টিই/