শাহ আমানতে তিন দিনে ২৫ ফ্লাইট বাতিল

শাহ আমানতে তিন দিনে ২৫ ফ্লাইট বাতিল
সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রমের বড় একটি অংশ স্থবির হয়ে পড়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর বিমানবন্দর বন্ধ থাকায় গত তিন দিনে অন্তত ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
সোমবার (২ মার্চ) সকালে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল এসব তথ্য নিশ্চিত করেন।
বিমানবন্দর সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ডিপার্চার ও একটি অ্যারাইভাল ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অবনতি হওয়ায় আজ পর্যন্ত মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। তবে দুবাই-শারজাহ রুটে অচলাবস্থা থাকলেও ওমানের মাস্কাট রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। আজ সকাল ৮টা ১৫ মিনিটে সালাম এয়ারে একটি ফ্লাইট (ওভি-৪০১) শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ৯টা ৩০ মিনিটে একই উড়োজাহাজ (ওভি-৪০২) যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়।
ইব্রাহিম খলিল বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের প্রধান কয়েকটি বিমানবন্দর বন্ধ থাকায় এই শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচিতে অনিশ্চয়তা ও পরিবর্তন অব্যাহত থাকতে পারে।
হঠাৎ ফ্লাইট বাতিলের কারণে বিপাকে পড়েছেন শত শত প্রবাসী যাত্রী। অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন।