শিরোনাম

ইরানে হামলায় সমর্থন নেই ৪৩ শতাংশ মার্কিন নাগরিকের

সিটিজেন ডেস্ক
ইরানে হামলায় সমর্থন নেই ৪৩ শতাংশ মার্কিন নাগরিকের
ইরানের ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা।

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলায় যুক্তরাষ্ট্রের জনগণের বড় অংশ সমর্থন দিচ্ছে না বলে এক জরিপে উঠে এসেছে। জরিপ অনুযায়ী, এ ধরনের হামলার বিরোধিতা করেছেন ৪৩ শতাংশ যুক্তরাষ্টের নাগরিকরা।

রয়টার্স ও ইপসস পরিচালিত যৌথ জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সম্ভাব্য যৌথ হামলার পক্ষে সমর্থন রয়েছে প্রতি চারজনের মধ্যে একজনের। অর্থাৎ মোট উত্তরদাতাদের প্রায় এক-চতুর্থাংশ সামরিক পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন।

অন্যদিকে ২৯ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বা নিশ্চিত নন।

দলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, রিপাবলিকানদের মধ্যে হামলার পক্ষে সমর্থন তুলনামূলক বেশি। জরিপ অনুযায়ী, ৫৫ শতাংশ রিপাবলিকান হামলার পক্ষে মত দিয়েছেন। বিপক্ষে অবস্থান নিয়েছেন ১৩ শতাংশ এবং ৩২ শতাংশ বলেছেন, তারা নিশ্চিত নন।

তবে সম্ভাব্য সামরিক ক্ষয়ক্ষতির বিষয়টি সামনে এলে সমর্থনে প্রভাব পড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। প্রায় ৪২ শতাংশ রিপাবলিকান জানিয়েছেন, যদি এই অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা হতাহত হন, তাহলে তারা এই অভিযানের প্রতি তাদের সমর্থন কমিয়ে দেবেন।

/এসএ/