যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়: লারিজানি

সিটিজেন ডেস্ক

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নেগোশিয়েশন বা সমঝোতা করবে না বলে জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
‘ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে পুনরায় আলোচনা বসার’ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় মি. লারিজানি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবো না’।
এক্সে দেওয়া পোস্টে লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেন, ‘ট্রাম্প তার ‘অবাস্তব কল্পনায়’ থাকেন। তিনি এর অধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছেন। এখন তিনি আরও মার্কিন সেনা হতাহতের ভয়ে ভীত।’
এর আগে তিনি বলেছিলেন, ইরানের হামলা মধ্যপ্রাচ্যের কোনো দেশকে লক্ষ্য করে নয়, বরং মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর রবিবার (১ মার্চ) আলি লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর এমন শক্তিতে আঘাত হানার হুমকি দেন, যা আগে কখনো দেখা যায়নি।
এক্সে তিনি লেখেন, ‘গতকাল ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তারা আঘাত পেয়েছে। আজ আমরা তাদের এমন শক্তিতে আঘাত করব, যা তারা আগে কখনো দেখেনি।’
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্যা আটলান্টিককে জানিয়েছেন, তেহরান আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছে।
ট্রাম্প বলেন, ‘তারা কথা বলতে চায় এবং আমি কথা বলার জন্য রাজী আছি। তাই আমি তাদের সঙ্গে কথা বলবো। তাদের এটা আগেই করা উচিত ছিল।’