ইরানের নতুন নেতৃত্ব: ট্রাম্পের তালিকায় তিন নাম

সিটিজেন ডেস্ক

ইরানকে নেতৃত্ব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি সংক্ষিপ্ত তালিকা রয়েছে বলে জানিয়েছেন তিনি। তার ভাষায়, ওই তালিকায় থাকা তিনটি নাম তার ‘খুব ভালো পছন্দের’।
রবিবার (১ মার্চ) ট্রাম্প এ কথা বলেন। এর আগের দিন শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। ট্রাম্প আগেই বলেছিলেন, এই হামলার লক্ষ্য ইরানের বর্তমান ধর্মীয় শাসকনেতৃত্বকে ক্ষমতাচ্যুত করা।
হামলায় ইরানে ৩৬ বছর ধরে নেতৃত্ব দেওয়া সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। ট্রাম্প দাবি করেন, এ হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের ৪৮ জন নেতা নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, খামেনি ছাড়াও হামলায় তার মেয়ে, জামাতা ও নাতি নিহত হয়েছেন।
নিহত শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে রয়েছেন খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদুল রহিম মৌসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মোহাম্মদ পাকপুর।
রবিবার ট্রাম্প আরও বলেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছে এবং তিনি এতে সম্মত হয়েছেন।
দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্ব কে দিতে পারেন, সে বিষয়ে তার কাছে ‘তিনটি খুব ভালো পছন্দের নাম’ আছে। তবে নামগুলো প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, ‘আমি এখনই নামগুলো প্রকাশ করব না। আগে কাজটা শেষ হোক।’
বিশ্লেষকদের মতে, ইরানে সরকার পরিবর্তনের লক্ষ্য ঘোষণা করলেও বাস্তবে তা সহজ হবে না। খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানির নাম আলোচনায় রয়েছে।