শিরোনাম

‘ইরানের ক্ষেপণাস্ত্র শুধু নিক্ষেপের জন্য, আলোচনার জন্য নয়’

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
‘ইরানের ক্ষেপণাস্ত্র শুধু নিক্ষেপের জন্য, আলোচনার জন্য নয়’
ক্ষেপণাস্ত্র প্রদর্শনী দেখছেন ইরানিরা

দীর্ঘ তিন মাসের অধিক সময় ধরে চলা সংঘাত ও উত্তেজনা নিরসনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে দুই দেশের প্রতিনিধিরা সরাসরি স্বাক্ষর করবেন। এতে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ একাধিক বিষয় নিয়ে আলোচনার কথা বলা হয়েছে।

তবে কোনো প্রকার নমনীয়তা ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিমালা পর্যবেক্ষণের অঙ্গীকার করেছে ইরান।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইরানি গণমাধ্যমকে এ কথা বলেন।

বাঘাই বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পালনের বিষয়টি কোনো প্রকার নমনীয়তা ছাড়াই পর্যবেক্ষণ করবে এবং ওয়াশিংটন যদি তার দায়বদ্ধতা এড়িয়ে যায় তবে ইরানও তার প্রতিশ্রুতি পূরণ করবে না।

৬০ দিনের এই সময়কালে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হবে। কিন্তু তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার বাইরে থাকবে। তিনি বলেন, ‘ইরানের ক্ষেপণাস্ত্র শুধু নিক্ষেপের জন্য, আলোচনার জন্য নয়। কোনো প্রক্রিয়ায় কোনো পক্ষের সঙ্গেই ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করা হবে না।’

লেবানন প্রসঙ্গে বাঘাই বলেন, ইরান দেখিয়েছে যে তারা ‘তাদের বন্ধুদের পরিত্যাগ করে না’। তিনি বলেন, ইরানের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় ইসরায়েলকে বাধ্য করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব।

বাঘাই আরও বলেছেন, ইরান তার মজুত থাকা উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠাবে না। এই উপাদানটির লঘুকরণের বিষয়টি অন্যান্য সম্ভাবনার দরজা বন্ধ করার একটি বিকল্প হিসেবে উত্থাপন করা হয়েছে।

বাঘাই বলেছেন, হরমুজ প্রণালিতে ইরান ওমানের সঙ্গে মিলে জলপথটি পরিচালনার জন্য একটি নতুন ব্যবস্থা চূড়ান্ত করবে এবং সেখানে পরিষেবার জন্য চার্জ নির্ধারণ করবে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/