শিরোনাম

যুদ্ধক্ষেত্রে ইরানের বিজয়ই আলোচনার প্রেক্ষাপট তৈরি করেছে: গালিবাফ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুদ্ধক্ষেত্রে ইরানের বিজয়ই আলোচনার প্রেক্ষাপট তৈরি করেছে: গালিবাফ
মোহাম্মদ বাঘের গালিবাফ

ইরানের প্রধান আলোচক ও দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান বর্তমানে শক্তিশালী অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে ইরানের বিজয় এই আলোচনার প্রেক্ষাপট তৈরি করেছে।

তিনি বলেন, ‘বর্তমান আলোচনা এবং আগের আলোচনার মধ্যে পার্থক্য হলো, আজ যুদ্ধক্ষেত্রে অর্জিত বিজয় আলোচনার ভিত্তি হিসেবে কাজ করেছে। শত্রু ও মিত্র উভয়েই এই বিজয় স্বীকার করেছে।’

গালিবাফ আরও বলেন, ইরানের সামরিক সাফল্যকে দেশের স্বার্থ রক্ষা করে এমন একটি স্থায়ী সমাধানে রূপান্তরিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তার ভাষায়, কোনো যুদ্ধ বিজয় দিয়ে শেষ হলেও শেষ পর্যন্ত যদি তা আইনি ও রাজনৈতিক নথিতে পরিণত না হয়, তবে সেই বিজয় কোনো সুফল বয়ে আনতে পারবে না।

সূত্র: আল জাজিরা