তেল আবিব-আবুধাবি দূতাবাস এবং দুবাইয়ে কনস্যুলেট বন্ধ অস্ট্রেলিয়ার

সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলে তাদের কয়েকটি কূটনৈতিক কার্যালয় সাময়িকভাবে বন্ধ করেছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সিনেটের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত সপ্তাহে আবুধাবি ও তেল আবিবে অবস্থিত দূতাবাস এবং দুবাইয়ে কনস্যুলেট কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে।
পেনি ওং বলেন, সরকারের প্রধান অগ্রাধিকার হলো দেশে ও বিদেশে অবস্থানরত অস্ট্রেলীয়দের নিরাপত্তা নিশ্চিত করা। তার ভাষায়, ইরানের বিপজ্জনক ও অস্থিতিশীল হামলা অস্ট্রেলীয়সহ সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর শুরু হওয়া আঞ্চলিক সংঘাত এবং হাজার হাজার আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের প্রেক্ষাপটে এ পর্যন্ত ২৩টি বাণিজ্যিক ফ্লাইটে তিন হাজার ২০০-এর বেশি অস্ট্রেলীয় নাগরিক দেশে ফিরেছেন বলে জানান তিনি।
সিনেটের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দিতে গিয়ে জ্বালানি কেনা নিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে ন্যাশনালস পার্টির সিনেটরদেরও সমালোচনা করেন পেনি ওং।
সূত্র: দ্য গার্ডিয়ান