মার্কিন-ইরান সমঝোতা স্মারক নিয়ে যা জানা গেলো

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিস্তারিত বিবরণ এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে উভয় পক্ষের কর্মকর্তারা এতে কী কী অন্তর্ভুক্ত থাকতে পারে সে সম্পর্কে কিছু ইঙ্গিত দিয়েছেন।
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ সোমবার (১৫ জুন) বলেছে, এই চুক্তির ফলে লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধের অবসান হবে এবং ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে।
উভয় পক্ষই জানিয়েছে, শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তী ৬০ দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা শিথিল করার বিষয় নিয়ে আলোচনা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুক্রবার হরমুজ প্রণালি ‘সবার জন্য উন্মুক্ত’ থাকবে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, এই ৬০ দিনের সময়কালে জলপথে যান চলাচলের ওপর কোনো ধরনের টোল বা ফি আলোপ করা হবে না।
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের জব্দকৃত ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছেড়ে দিতে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়েছে।
কিন্তু ভ্যান্স তা অস্বীকার করে মার্কিন গণমাধ্যমকে বলেছেন, ওয়াশিংটন বা তার মিত্রদের পক্ষ থেকে ‘এক ডলারও নিষেধাজ্ঞা শিথিল করা হয়নি বা জব্দকৃত সম্পদ ছাড়া হয়নি’।
ভ্যান্স আরও বলেন, এই সমঝোতা স্মারকটি একটি ‘সাধারণ নথি’ যার দৈর্ঘ্য প্রায় ‘দেড় পৃষ্ঠার’। এর বিস্তারিত শীঘ্রই প্রকাশ করা হতে পারে বলে জানান তিনি।
সূত্র: আল জাজিরা

হরমুজ প্রণালি কখনই আগের অবস্থায় ফিরবে না: ইরানি শ্রমিক নেতা
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত জানালো ইউক্রেন, রুশ আগ্রাসন বন্ধের আশা