শিরোনাম

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত জানালো ইউক্রেন, রুশ আগ্রাসন বন্ধের আশা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত জানালো ইউক্রেন, রুশ আগ্রাসন বন্ধের আশা
ইউক্রেন ও রাশিয়ার পতাকা

দীর্ঘ তিন মাসের অধিক সময় ধরে চলা সংঘাত ও উত্তেজনার পর অবশেষে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সোমবার (১৫ জুন) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেন। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সেইসঙ্গে হরমুজ প্রণালি খোলা ও ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে দেওয়ার নির্দেশও দিয়েছেন।

এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, কিয়েভ আশা করে যে এটি রাশিয়ার আগ্রাসন বন্ধে ওয়াশিংটনকে নতুন করে প্রচেষ্টা চালাতে উদ্বুদ্ধ করবে।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ইউক্রেনের ক্ষেত্রেও আমরা এটিকে একটি গতি এবং সুযোগ হিসেবে দেখছি, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে শান্তি প্রচেষ্টাকে পুনরুজ্জীবিত করতে পারবে।’

‘এই যুদ্ধ শেষ করতে আমেরিকার নেতৃত্ব অপরিহার্য,’ যোগ করেন সিবিহা।

/জেএইচ/