আমিরাতে ঈদ জামাত এবার খোলা ময়দানে হবে না

সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে এবার কোনো ঈদগাহ বা খোলা ময়দানে ঈদের নামাজের আয়োজন করা হবে না। মুসুল্লিরা শুধু মসজিদের ভেতরেই নামাজ আদায় করতে পারবেন।
বুধবার (১৮ মার্চ) দুবাইভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ এই তথ্য জানিয়েছে।
আবুধাবি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সুষ্ঠুভাবে ঈদের নামাজের আয়োজন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমগ্র আমিরাতজুড়ে এই নিয়ম প্রযোজ্য হবে।
কর্মকর্তারা জানান, আমিরাতের মসজিদগুলোতে ঈদের নামাজ পড়তে আসা মুসুল্লিদের জন্য যথেষ্ঠ জায়গা আছে। মসজিদগুলো নামাজীদের বরণ করে নিতে প্রস্তুত।
আরব আমিরাতে আজ বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। সেখানে নির্ধারিত হবে কবে হতে যাচ্ছে এবারের ঈদুল ফিতর উৎসব।
পবিত্র রমজান মাস শেষে আনন্দের দিন হিসেবে মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। প্রথাগতভাবে ঈদের নামাজে অসংখ্য মুসুল্লি অংশ নেন। অনেক ক্ষেত্রেই মসজিদের পাশাপাশি খোলা মাঠ বা ঈদগাহে বড় আকারে এই নামাজের ব্যবস্থা করা হয়।
তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে এবার ভিন্ন আঙ্গিকে ঈদুল ফিতর উদযাপন হতে যাচ্ছে।