গাজীপুরে কারখানায় হামলা-ভাঙচুর, শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভে গাজীপুর, সাভার ও আশুলিয়ায় ৮৭টি কারখানা বন্ধ রয়েছে। গাজীপুরের শ্রীপুরে অন্তত ৫টি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক এলাকায় শ্রমিকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। এর আগে সকাল ৯টার দিকে শ্রমিকেরা কারখানা ছেড়ে সড়কে নেমে এলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, তারা আরও বেশি বেতন চেয়েছিলেন। যে বেতন বাড়ানো হয়েছে, তাতে কোনোভাবেই সংসার চালানো সম্ভব নয়।
দীর্ঘ বৈঠক শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে মজুরি বোর্ড তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করে। শ্রমিকদের পক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, তারা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের ৬ সদস্যের মধ্যে ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন সাতাইশ শাখা সড়কে প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক লাঠিসোঁটা নিয়ে অবরোধ করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সদর মেট্রো থানা এলাকার জয়দেবপুর সড়কে সকাল ১০টার দিকে আনুমানিক ১ হাজারের বেশি শ্রমিক সড়ক অবরোধ এবং একটি কারখানার প্রধান ফটকে ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬ থেকে ৭টি টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, ৩৫টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। শ্রমিক অসন্তোষের জেরে এদিন আরও ২০টি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।
শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় ৩২টি পোশাক কারখানা বন্ধ এবং অন্তত ১০টি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন বলে জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
গাজীপুরে কারখানায় হামলা-ভাঙচুর
গাজীপুরের শ্রীপুরে অন্তত ৫টি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকালে দলবদ্ধ হয়ে কারখানাগুলোর ফটকে হামলা চালানো হয়। কয়েকটি কারখানায় ভেতরে ঢুকেও ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশ বলছে, শ্রমিকের ছদ্মবেশে বহিরাগত যুবকেরা এসব হামলা চালাচ্ছেন।
সকাল ৯টার দিকে শ্রীপুরের বৈরাগীরচালা এলাকার হ্যামস গার্মেন্টস, ভিক্টোরিয়া গার্মেন্টস ও লাক্সমা ইনওয়্যার লিমিটেড এবং কেওয়া দক্ষিণখণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম টেক্সটাইলে হামলা চালানো হয়।

ফখরুদ্দিন টেক্সটাইলের নিরাপত্তা ইনচার্জ তানভীর আহমেদ জানান, কারখানাটি এদিন বন্ধ ছিল। সকাল থেকে কয়েকজন যুবক প্রধান ফটকে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তারা ফটক ভাঙচুরের চেষ্টা করলে কারখানার নিজস্ব নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে তারা আবার হামলা চালিয়ে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করেন।
তানভীর আহমেদ বলেন, এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেন। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে হ্যামস গার্মেন্টসের ফটক ও ভেতরে ঢুকে ভাঙচুর করা হয়। ভিক্টোরিয়া গার্মেন্টসের ফটকে অবস্থান নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করা হয়। ঢুকতে না পেরে ফটকে ভাঙচুর চালানো হয়। পাশের লাক্সমা ইনওয়্যার লিমিটেডের ভেতরে ঢুকে ভাঙচুর এবং নোমান হোম টেক্সটাইলের ফটকেও ভাঙচুর করা হয়।
গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা শ্রমিক নয়; কিছু বহিরাগত যুবক বিভিন্ন কারখানার ফটকে গিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেননি। বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল করছে।

গাজীপুরে আজও শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ পুলিশের