শিরোনাম

ক্যারিয়ার গড়ুন মিনিস্টারের সাপ্লাই চেইন টিমে

নিজস্ব প্রতিবেদক
ক্যারিয়ার গড়ুন মিনিস্টারের সাপ্লাই চেইন টিমে
মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। (ছবি: সংগৃহীত)

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে। আবেদন শুরু হয়েছে ২৪ মার্চ থেকে, চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বেতনের পাশাপাশি মোবাইল বিল, বোনাস ও অন্যান্য সুবিধা থাকছে।

প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড

পদের নাম :এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়পদ সংখ্যা: ২টি

আবেদন করার মাধ্যম: অনলাইন

অফিশিয়াল ওয়েবসাইট: https://ministerbd.com

প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড

পদের নাম :এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: আমদানি পদ্ধতি ও নথি প্রস্তুতে দক্ষতা। ইংরেজিতে কথা বলা এবং লেখায় অবশ্যই সাবলীল হতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ২৭ বছর

কর্মস্থল: ঢাকা (গুলশান ২)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে https://bdjobs.com/h/details/1470097?ln=1 ক্লিক করুন।

/এমএ/