লেবাননের গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

সিটিজেন ডেস্ক

ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের সাজদ গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে। বাহিনীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, সেখানে তারা ‘কঠোর সামরিক অভিযান’ চালাতে পারে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, নাবাতিয়েহ গভর্নরেটের জেজ্জিন জেলার এই গ্রামটি দ্রুত খালি করে বাসিন্দাদের জাহরানি নদীর উত্তরে সরে যেতে হবে।
জাহরানি নদী লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের অন্যান্য বাসিন্দাদেরও এই নদীর উত্তরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান চালায়। প্রতিশোধ নিতে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়।
এদিকে গত ২ মার্চ লেবননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালায়। পাল্টা জবাব দিতে লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল। সেইসঙ্গে স্থল অভিযানও চালাচ্ছে দেশটি। এরই অংশ হিসেবে লেবানন সীমান্তবর্তী বিভিন্ন এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
সূত্র: আল জাজিরা