দেশি-বিদেশি ফ্লাইট কমাচ্ছে ভিয়েতনামের বিমান সংস্থা

সিটিজেন ডেস্ক

জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় ভিয়েতনামের বিমান সংস্থাগুলো এপ্রিল মাসে দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির কমিউনিস্ট পার্টির মুখপত্র ন্যান দান পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় পতাকাবাহী সংস্থা ভিয়েতনাম এয়ারলাইন্স ১ এপ্রিল থেকে দেশের অভ্যন্তরীণ সাতটি রুটে ফ্লাইট স্থগিত করছে। যদি জেট ফুয়েলের দাম ব্যারেলপ্রতি ১৬০ থেকে ২০০ ডলার পর্যন্ত বাড়ে, তাহলে বিমান সংস্থাটি তার ফ্লাইট সংখ্যা ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বা আরও বেশি পরিমাণে কমিয়ে দিতে পারে।
এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে দেশীয় রুটগুলোতে। এখানে ফ্লাইট সংখ্যা ১২ থেকে ২৬ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক রুটে কাটছাঁট হবে ৪ থেকে ১৮ শতাংশ।
স্বল্প বাজেটের বিমান সংস্থা প্যাসিফিক এয়ারলাইন্স জানিয়েছে, তারা ১ এপ্রিল থেকে অফ-পিক সময়ে ফ্লাইট সংখ্যা মোট সক্ষমতার ৮ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমাবে।
আরেকটি স্বল্প বাজেটের বিমান সংস্থা ভিয়েতজেট এয়ারলাইন্সও ১ এপ্রিল থেকে তাদের অভ্যন্তরীণ পরিষেবার ওপর মনোযোগ দিয়ে ফ্লাইট সংখ্যা ১৮ শতাংশ কমিয়ে আনবে।
সূত্র: আল জাজিরা