ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশিসহ ৬ প্রবাসী গ্রেপ্তার

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতকে কেন্দ্র করে উত্তাল পুরো মধ্যপ্রাচ্য। ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাটিতে আঘাত হেনেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইরানের পক্ষে পোস্ট দেওয়ার অভিযোগে এক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নাগরিককে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘বাহরাইন নিউজ এজেন্সি’ (বিএএ) এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তার হওয়া বাকি ৫ জন পাকিস্তানি নাগরিক। বাংলাদেশি প্রবাসীর নাম মোহাম্মদ ইসরাফিল মীর।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ডের পক্ষে ভিডিও ধারণ, প্রকাশ ও পুনরায় শেয়ার করার অভিযোগে তাদের শনাক্ত করা হয়েছে। কর্তৃপক্ষের মতে এমন ঘটনা দেশের জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে।
দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নাগরিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ।