শিরোনাম

নাগরিকদের দক্ষিণ-পূর্ব তুরস্ক ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
নাগরিকদের দক্ষিণ-পূর্ব তুরস্ক ছাড়তে বললো যুক্তরাষ্ট্র
মানচিত্র। ছবি: সংগৃহীত

নিরাপত্তা ঝুঁকির কারণে তুরস্কের দক্ষিণাঞ্চলের আদানা কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দক্ষিণ-পূর্ব তুরস্কে থাকা মার্কিন নাগরিকদের দ্রুত এলাকা ছাড়ার আহ্বান জানানো হয়েছে।

আজ আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস এক্সে জানায়, ৯ মার্চ (সোমবার) তারিখে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আদানা কনস্যুলেটের অ-জরুরি সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

একইসঙ্গে ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব তুরস্কে অবস্থানরত মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে যেতে জোরালোভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, আদানা শহরের কাছেই একটি গুরুত্বপূর্ণ ন্যাটো সামরিক ঘাঁটি অবস্থিত।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/