ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা
নিজস্ব প্রতিবেদক

ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নসহ নানা কারণে সমালোচিত ছাত্রদল। কমিটির মেয়াদও শেষ। তাই যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন সিনিয়র ছাত্রনেতার নাম আলোচনায় রয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ঘোষণার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। দলীয় সূত্রে জানা গেছে, ঈদের পর ঘোষণা করা হতে পারে নতুন কমিটি।
ছাত্রদলের সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কয়েকজন নেতার নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। সংগঠনের ত্যাগী ও দীর্ঘদিন রাজপথে সক্রিয় নেতাদেরই নতুন কমিটিতে গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসছেন তা নির্ভর করছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
গত ২৮ ফেব্রুয়ারি তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে উপদেষ্টারা দলের সাংগঠনিক শক্তি বাড়াতে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন কার্যক্রম দ্রুত শুরু করার পরামর্শ দেন।
সভাপতি পদে আলোচনায় যারা
নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি পদে আলোচনায় আছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহসভাপতি জহির রায়হান আহমেদ, সহসভাপতি মঞ্জরুল আলম রিয়াদ, খোরশেদ আলম সোহেল, তৌহিদুর রহমান আউয়াল, মোঃ কাজী জিয়া উদ্দিন বাসিত ও যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান।
সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা
কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ শামিম আকতার শুভ।
সাংগঠনিক সম্পাদক পদে
এ ছাড়া নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় আছেন ২০১০-১১ সেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সোহেল রানা ও ইব্রাহিম খলিল। অন্যদিকে গাজী সাদ্দামও আলোচনায় রয়েছেন।
২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে ১৫ জুন ২৬০ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। যদিও দুই বছর মেয়াদের এই কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হয়েছে।