ইরানকে বিভক্ত ও তেল লুটের ছক কষছে যুক্তরাষ্ট্র: বাঘাই

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্র ইরানকে খণ্ডিত করে দেশটির বিশাল তেল সম্পদ লুট করার নীল নকশা তৈরি করেছে বলে অভিযোগ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সোমবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি অত্যন্ত কড়া ভাষায় মার্কিন তৎপরতার সমালোচনা করেন। বাঘাই বলেন, আমেরিকানদের এই পরিকল্পনার পেছনের উদ্দেশ্য এখন দিবালোকের মতো পরিষ্কার। তাদের মূল লক্ষ্য হলো ইরানের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করা এবং অবৈধভাবে দেশটির প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কেবল অর্থনৈতিক স্বার্থেই নয়, বরং ইরানি জনগণকে পরাজিত করতে এবং তাদের মানবিক মর্যাদা ক্ষুণ্ন করতে এই সংঘাত উসকে দিচ্ছে। হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানের ভূখণ্ডকে খণ্ডিত করার যেকোনো অপচেষ্টা বা সম্পদ চুরির উদ্যোগ ইরান কঠোরভাবে প্রতিহত করবে।
বর্তমান আঞ্চলিক উত্তজনার প্রেক্ষাপটে বাঘাইয়ের এই বক্তব্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক বিরোধকে আরও তিক্ত করে তুলেছে।
সূত্র: আল জাজিরা