শিরোনাম

বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের রাজনীতি করে: মঈন খান

নরসিংদী প্রতিনিধি
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের রাজনীতি করে: মঈন খান
নরসিংদীতে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি: সিটিজেন জার্নাল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে এই দেশে গণতন্ত্র ফিরে এসেছে, যার মূল ভূমিকা ছিল বিএনপির। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের রাজনীতি করে।

সোমবার (৯ মার্চ) বিকালে নরসিংদী জেলা স্টেডিয়ামে আয়োজিত জেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, আজকে যে পরিবেশে ইফতার মাহফিল করতে পারছি, তা বিগত ১৭ বছর সম্ভব হয়নি। কথা বলা, ভোট প্রয়োগ কিংবা ধর্ম-কর্ম পালনেও কোনো স্বাধীনতা ছিলো না। এদেশ থেকে গণতন্ত্রকে কবরে পাঠিয়েছিল আওয়ামী লীগ।

নরসিংদী সদর আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি মন্জুর এলাহী, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

/এসআর/