সরকারের গৃহীত পদক্ষেপ অভ্যুত্থানের বিপক্ষে যাচ্ছে: মঞ্জু

ফেনী সংবাদদাতা

আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকারের গৃহীত পদক্ষেপ অভ্যুত্থানের বিপক্ষে যাচ্ছে। সোমবার (৯ মার্চ) ফেনীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মুজিবুর রহমান মঞ্জু বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বলেন, গণঅভ্যুত্থানের সময় আপনি (সালাউদ্দিন) ও তারেক রহমান আপনারা দেশের বাইরে ছিলেন। আমি বলবো না এতে আপনাদের ভূমিকা নেই। শেখ মুজিবুর রহমানও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই কিন্তু স্বাধীনতায় তার ভূমিকাকে আমরা স্বীকার করি। তারেক রহমান ও সালাউদ্দিন আহমেদ গণঅভ্যুত্থানে অংশ নেন নাই কিন্তু গণঅভ্যুত্থানে আপনাদের ভূমিকা আছে।
মঞ্জুর মতে সরকারের গৃহীত পদক্ষেপ অভ্যুত্থানের পক্ষে না গিয়ে বিপক্ষে যাচ্ছে। 'ছেলে হারানো মায়ের চোখের পানি রক্তের বেদনা কোনদিন বাংলাদেশের ইতিহাস থেকে মুছে যাবে না। সরাসরি অংশগ্রহণ না করার কারণে সরকারের গৃহীত পদক্ষেপ অভ্যুত্থানের পক্ষে না গিয়ে বিপক্ষে যাচ্ছে। সরকারের উচিৎ জনগনের আশা-আকাঙ্ক্ষার আলোকে দেশকে এগিয়ে নেওয়ার।'
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জায়গায় একটা শঙ্কা তৈরি করেছে। আমরা সবাই এতে স্বাক্ষর করেছি, অঙ্গীকার করেছি। আপনারা দেখবেন জুলাই সনদে যে অঙ্গীকারে আমরা স্বাক্ষর করেছি, সেখানে বলা আছে- আমরা কখনো কোন আদালতে চ্যালেঞ্জ করবো না, কোন আদালতে চ্যালেঞ্জ করতে দেবো না, আদালতে এটাকে নিয়ে প্রশ্ন তুলবো না। কিন্তু আপনার দেখেছেন আদালতে গিয়েছে এবং এটার পেছনে বিএনপি নেতারা রয়েছেন।
ফেনীর নির্বাচন নিয়ে অভিযোগ করে মঞ্জু বলেন, আমাদের ফেনীতে যে নির্বাচন হয়েছে, প্রথমে আমাদের একজন নেতাকে মেরে মাথা ফাটিয়ে দেয়া হয়েছে। আপনারা বলেন সে ঘটনায় কি কাউকে গ্রেফতার করা হয়েছে? করা হয়নি। সেদিন আমাদের অন্তত ১০-১৩ জন নেতাকর্মীকে নির্দয়ভাবে মেরে আহত করা হয়েছে।
এবি পার্টি ফেনীর আহ্বায়ক মাস্টার আসানুল্লাহ সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, সদস্য সচিব ফজলুল হক।