যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

সিটিজেন ডেস্ক

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় দেশটিতে অবস্থানরত নিজ নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে লন্ডনের মার্কিন দূতাবাস। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫ জাতীয় হুমকির মাত্রা ‘উল্লেখযোগ্য’ থেকে ‘গুরুতর’ পর্যায়ে উন্নীত করার প্রেক্ষাপটে শুক্রবার (১ মে) এ বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়।
দূতাবাসের পক্ষ থেকে মার্কিন নাগরিকদের জনসমাগমস্থল, বিশেষ করে স্কুল, উপাসনালয়, পর্যটন এলাকা ও পরিবহন কেন্দ্রগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে চলাচলের ক্ষেত্রে রুট ও সময় নিয়মিত পরিবর্তন করার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে করে তাদের গতিবিধি কেউ সহজে অনুমান করতে না পারে এবং তারা নিরাপত্তা ঝুঁকির বাইরে থাকতে পারেন।
ব্রিটিশ অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫ জানিয়েছে, বর্তমানে হুমকির যে মাত্রা নির্ধারণ করা হয়েছে তা দ্বিতীয় সর্বোচ্চ স্তর। এর ফলে আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে সন্ত্রাসী হামলার সম্ভাবনা ‘অত্যন্ত প্রবল’ বলে মনে করা হচ্ছে। সংস্থাটি আরও বলেছে, বুধবার (২৭ এপ্রিল) লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনা এ সিদ্ধান্তের পেছনে অন্যতম ভূমিকা রেখেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাজ্যে ব্যক্তি বা ক্ষুদ্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে ইহুদি ও ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার আশঙ্কা কয়েকগুণ বেড়ে গেছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহের মধ্যে লন্ডনের মার্কিন দূতাবাস থেকে নাগরিকদের জন্য এটি দ্বিতীয় সতর্কবার্তা। এর আগে উত্তর লন্ডনের ফিঞ্চলি রিফর্ম সিনাগগে হামলার চেষ্টার ঘটনায় মার্কিন ও ইহুদি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের সবসময় পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন থাকা এবং সন্দেহজনক কর্মকাণ্ড এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: আল জাজিরা

বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা