সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংসের ভিডিও প্রকাশ হুতিদের

সিজেডএন ডেস্ক

সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করার পর এর ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ভিডিওতে দিনের আলো যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের আশপাশে সশস্ত্র কয়েকজন ব্যক্তিকে দেখা গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সশস্ত্র সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ইয়েমেনের মারিব প্রদেশের আকাশসীমায় ‘শত্রুতামূলক অভিযান’ চালানোর সময় সৌদি যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। বিমানটি ধ্বংস করতে স্থানীয়ভাবে তৈরি একটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
তিনি আরও বলেন, সৌদি আরব তাদের লক্ষ্য করে প্রায় ৪৫০টি বিমান হামলা চালিয়েছে।
এদিকে যুদ্ধবিমান ভূপাতিত করার প্রায় ৪ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে হুতিরা। ভিডিওতে প্রথমে একটি যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলার দৃশ্য দেখা যায়। এরপর রাতের অন্ধকারে মাটিতে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়।
ভিডিওর পরের অংশে দিনের আলোয় পাথুরে মরুভূমির মতো এলাকায় ছড়িয়ে থাকা পোড়া ও ভাঙা ধাতব অংশ দেখানো হয়। একটি বড় উল্লম্ব লেজের অংশও দেখা যায়, যাতে সৌদি সামরিক বিমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিছু চিহ্ন রয়েছে বলে দাবি করা হয়েছে।
ধ্বংসাবশেষের আশপাশে সশস্ত্র কয়েকজন ব্যক্তিকেও দেখা যায়। তাদের কারও পরনে সামরিক পোশাক, আবার কেউ ইয়েমেনি ঐতিহ্যবাহী পোশাক পরা ছিলেন। কয়েকজনের হাতে রাইফেল ছিল।
ভিডিওতে হুতি যোদ্ধাদের পিকআপে করে মরুভূমির দিকে ছুটে যেতেও দেখা যায়। একপর্যায়ে তারা একটি এগিয়ে আসা গাড়ির দিকে গুলি চালায়। একজন যোদ্ধার কণ্ঠে ‘শত্রুকে বিচ্ছিন্ন করার’ অভিযান চালানোর কথা শোনা যায়।

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের