ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে এখনই রাজি নন ট্রাম্প

সিটিজেন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ শেষ করতে চুক্তি করতে চাইলেও তিনি এখনই কোনো সমঝোতায় যেতে প্রস্তুত নন। সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানান, প্রস্তাবিত শর্তগুলো যথেষ্ট ভালো নয়।
ট্রাম্প দাবি করেন, ইরান একটি চুক্তি করতে আগ্রহী। তবে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সেই প্রস্তাব গ্রহণ করার অবস্থায় নেই। তিনি জ্বালানির দাম বৃদ্ধির বিষয়ে উদ্বেগকে গুরুত্ব না দিয়ে বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে অন্যান্য দেশের সঙ্গে পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আদৌ জীবিত আছেন কিনা এ নিয়ে তার সন্দেহ রয়েছে।
এছাড়া তিনি দাবি করেন, ইরানের খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় দ্বীপটির অধিকাংশ স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প বলেন, প্রয়োজনে সেখানে আবারও হামলা চালানো হতে পারে।
হরমুজ প্রণালিতে ইরান মাইন পেতে রেখেছে কিনা এ বিষয়ে নিশ্চিত নন বলেও জানান ট্রাম্প। তবে তিনি বলেন, প্রণালিটি নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র শক্তভাবে নজরদারি চালাবে এবং এতে অন্য দেশও যোগ দিতে পারে।
সূত্র: আল জাজিরা