শিরোনাম

চাঁদপুরে ২ রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর সংবাদদাতা
চাঁদপুরে ২ রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান। ছবি: সংগৃহীত

মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে চাঁদপুরে দুইটি কাচ্চি রেস্তোরাঁকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৪ মার্চ) চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ‘কাচ্চি ডাইন’ ও ‘কাচ্চি ডাইনিং’ নামে দুই প্রতিষ্ঠানে এ জরিমানা করা হয়।

অভিযানের সময় দুইটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ মাওয়া, বাদামের শরবত ও মাংস পাওয়া যায়। এসব পণ্য ইফতারি হিসেবে বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘আমরা কাচ্চি ডাইনের কিচেন পরিদর্শন করে রাইসযুক্ত মাংস, যা কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ করা হয়েছিলো এবং মেয়াদোত্তীর্ণ বাদামের শরবত ও মাওয়া পেয়েছি। সেগুলো বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছিলো। তাই প্রাথমিকভাবে এ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা, কাচ্চি ডাইনিংকে ১০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। পুনরায় এ ধরনের অনিয়ম পেলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।’

/এসআর/