মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের খবর

সিটিজেন ডেস্ক

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যজুড়ে হামলা অব্যাহত রয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে দুইজন আহত হয়েছে। তাদের চিকিৎসা প্রয়োজন হয়েছে বলে জানিয়েছেন জরুরি সেবার কর্মীরা।
তেল আবিব জেলার পুলিশ জানিয়েছে, তারা বর্তমানে ‘বিস্ফোরণ ঘটেছে’ এমন কয়েকটি স্থানে রয়েছেন। বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা ওই স্থানগুলোকে নিরাপদ করতে কাজ করছেন। এখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে ‘ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে’।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও প্রতিরক্ষা ব্যবস্থা ও হামলার তথ্যও পাওয়া গেছে।
সংযুক্ত আরব আমিরাত: দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের মারিনা আবাসিক এলাকা ও আল সুফূহ সমুদ্রসৈকতে উচ্চ শব্দ শোনা গেছে। ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসের কারণে এটা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ‘নয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩৩টি মনুষ্যবিহীন যান (ড্রোন) ধ্বংস করেছে।’
একই দিনে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ফুজাইরাহ বন্দরে প্রধান তেল হাবের কাছে আগুন লেগেছে।
সৌদি আরব: রাজধানী রিয়াদ এবং পূর্বাঞ্চলে সাতটি ড্রোন ধ্বংস করা হয়েছে।
কাতার: শনিবার রাতে দেশটি জানিয়েছে, তারা চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কয়েকটি ড্রোন সফলভাবে ধ্বংস করেছে।
কুয়েত: দক্ষিণাঞ্চলীয় আহমাদ আল-জাবের বিমানঘাঁটিতে দুটি ড্রোন আঘাত করার চেষ্টা ধ্বংস করা হয়েছে। তবে ঘাঁটির আশেপাশে ‘সামান্য ক্ষতি’ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষও জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রাডার সিস্টেম ড্রোন হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে।
ইরাক: ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের কনস্যুলেট জেনারেল ড্রোন হামলায় আক্রান্ত হয়েছে। দুইজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলা ‘এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার’ ঘটেছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
সূত্র: সিএনএন