শিরোনাম

জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে

নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে
জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের সেশন চলছে। রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়, যা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

এর আগে শনিবার (১৪ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ অধিবেশনের শুরুতে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। রবিবার থেকেই শুরু হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা।

উল্লেখ্য, গত ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে রবিবার পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়।

/জেএইচ/