এক নজরে বেসরকারি চাকরির ২০ নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
এক নজরে বেসরকারি চাকরির ২০ নিয়োগ বিজ্ঞপ্তি
চাকরির বাজার। ছবি: সংগৃহীত

সপ্তাহজুড়ে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিগুলোর মধ্যে বেশ কয়েকটি নিয়োগ প্রার্থীদের জন্য হতে পারে ভালো ক্যারিয়ার সুযোগ। ব্যাংক, করপোরেট প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসরকারি সংস্থায় একাধিক পদে নিয়োগের সুযোগ এসেছে। বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন যারা, তাদের জন্য এক জায়গায় তুলে ধরা হলো চলতি সপ্তাহের সেরা ১৫টি চাকরির খবর। যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন, আবেদন পদ্ধতি ও শেষ তারিখসহ প্রতিটি নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিয়ে সময়মতো আবেদন করতে পারবেন।

স্বপ্ন সুপার শপে চাকরি, বেতন ২৫ হাজার থেকে শুরু

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপারশপ ব্র্যান্ড স্বপ্ন। প্রতিষ্ঠানটিতে সিনিয়র এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

ওয়ালটনে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি কল সেন্টার এক্সিকিউটিভ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ২১ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। বিস্তারিত দেখুন এখানে

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, জেনে নিন আবেদনের নিয়ম

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটির আইটি বিভাগে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২১ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে- চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

এনজিওতে চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থাটির (এনজিও) কারিতাস বাংলাদেশ। সংস্থাটিতে সেক্রেটারি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২১ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে- চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

নগদে নিয়োগ বিজ্ঞপ্তি, বয়সসীমা নির্ধারিত নয়

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২১ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে- চলবে আগামী ০৩ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

১৩ জেলায় নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন চলছে

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল)। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেবে। ২১ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে- চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

চাকরি দেবে এসিআই মোটরস, বিমাসহ আছে প্রভিডেন্ট ফান্ড

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে সিনিয়র/সার্ভিস ইঞ্জিনিয়ার (ইয়ামাহা) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২২ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে- আগামী ২২ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

রূপায়ন গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেবে। ২১ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে- চলবে আগামী ০২ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

প্রাণ গ্রুপে চাকরি, নতুনরাও আবেদন করতে পারবেন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটির স্টোর বিভাগে ট্রেইনি এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২৩ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে- চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

স্কয়ার গ্রুপে জব সার্কুলার, জেনে নিন আবেদনের নিয়ম

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এজিস সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে সিনিয়র অফিসার/ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২৪ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে- চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে চাকরি, আছে এক গুচ্ছ সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটিতে সার্ভিস এক্সপার্ট পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২৩ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে- চলবে আগামী ০৭ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

চাকরি দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, সর্বনিম্ন বেতন ৫০ হাজার

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

ট্রান্সকম গ্রুপে চাকরি, স্নাতক পাসে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটি ব্রাঞ্চ ম্যানেজার (ট্রান্সকম ডিজিটাল শোরুম) পদে লোকবল নিয়োগ দেবে। ২১ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে- চলবে আগামী ২১ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

আইডিএলসি ফাইন্যান্সে চাকরি, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘ডেটা সায়েন্টিস্ট (ক্রেডিট-এসএমই)’ পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

ড্রাগ ইন্টারন্যাশনালে চাকরি, শুধু ফ্রেশাররাই আবেদন করতে পারবেন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। প্রতিষ্ঠানটিতে মেডিকেল প্রমোশন অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত দেখুন এখানে

মার্কিন দূতাবাসে এসএসসি পাসে চাকরি, বেতন ৭২ হাজার টাকা

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। প্রতিষ্ঠানটিতে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

এইচএসসি পাসে ৫০০ জনকে চাকরি দেবে আড়ং, আবেদন চলছে

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানতে সেলস অ্যাসোসিয়েট পদে ৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে। ২০ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে—চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

এইচএসসি পাসে ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট, লাগবে না অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল)। প্রতিষ্ঠানটি ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ২০০ জনকে নিয়োগ দেওয়া দেবে। আবেদন করা যাবে ১০ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

১০ জন অফিসার নিয়োগ দেবে মীনা বাজার, আবেদন চলছে

সুপারশপ ব্র্যান্ড মীনা বাজার সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ব্যাক স্টোর (খুচরা বিক্রয়কেন্দ্র) বিভাগ অফিসার পদে ১০জন কর্মী নিয়োগ দেবে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

সুলতান’স ডাইনে ক্যাশিয়ার পদে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের জনপ্রিয় রেস্তোরাঁ সুলতান’স ডাইন। ক্যাশিয়ার পদে লোকতবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে