সৌদিতে সিআইএ স্টেশনে ড্রোন হামলা

সৌদিতে সিআইএ স্টেশনে ড্রোন হামলা
সিটিজেন ডেস্ক

সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস চত্বরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) স্টেশনে সোমবার (৩মার্চ) ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটির দাবি, হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানের হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে সিআইএর স্টেশনটি সরাসরি লক্ষ্যবস্তু ছিল এমন কোনো সুস্পষ্ট ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিআইএ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে আসছে তেহরান। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ধারাবাহিক হামলার মধ্যেই সৌদি আরবে এই ঘটনা ঘটল।
সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার খবর পাওয়া গেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ড্রোন ব্যবহার করে দূতাবাসটিতে আঘাত হানা হয়। এতে সীমিত পরিসরে আগুন লাগে এবং কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।
এদিকে সৌদি আরব বলেছে, ইরানের যেকোনো হামলার জবাব দিতে তারা প্রস্তুত। দেশের নিরাপত্তা ও বাসিন্দাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, সম্ভাব্য যেকোনো পাল্টা পদক্ষেপে মিত্র দেশগুলোকে সমর্থন জানাতেও প্রস্তুত রয়েছে সৌদি সরকার।
সূত্র: বিবিসি, রয়টার্স