শিরোনাম

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০

সিটিজেন ডেস্ক
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০
ইরায়েলের হামলায় লেবাননের বৈরুত ও বালবেকে শহরে ১০ জন নিহত হয়েছে। ছবি: এএফপি

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের দুটি এলাকায় ইসরায়েলের হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। বুধবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, আরামৌন ও সাদিয়াত এলাকায় ইসরায়েলি হামলায় প্রাথমিক হিসাবে ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন।

আরামৌন ও সাদিয়াত দুটি এলাকাই ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঐতিহ্যগত শক্ত ঘাঁটির বাইরে অবস্থিত।

এদিকে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, পূর্ব লেবাননের বালবেক শহরে একটি চারতলা ভবনে ইসরায়েলি বিমান হামলায় আরও চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

সংস্থাটি আরও জানায়, বৈরুতের একটি হোটেলেও হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: এএফপি

/এসএ/