সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ছাত্রদল নেতার

ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহ সংবাদদাতা
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ছাত্রদল নেতার

মোটরসাইকেল দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহমেদ নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়িয়া উপজেলার জোরার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নয়ন আহমেদ ভালুকা পৌরসভার কাঠাঁলী এলাকার আরফান শেখের ছেলে। আহত হয়েছেন শাহাদাত শাকিল নামের একজন।

ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত শাকিল নামের একজনকে সঙ্গে নিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে ভালুকায় আসছিলেন নয়ন আহমেদ। ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তে জোরার ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল মাটিতে পড়ে যায়। তখন ঘটনাস্থলেই নয়ন আহমেদ নিহত হন। তার সহযাত্রী শাকিল আহত হন।

/এসআর/