শিরোনাম

দুবাইয়ে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

সিটিজেন ডেস্ক
দুবাইয়ে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা
দুবাইয়ের মার্কিন কনস্যুলেটে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন লেগে যায়। ছবি: মিডেল ইস্ট নিউজ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দুবাই মিডিয়া অফিসের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে দুবাই মিডিয়া অফিস জানায়, দূতাবাসের আশপাশে ক্ষেপণাস্ত্র আঘাতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছিল। তবে জরুরি সেবাদানকারী দলের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আল জাজিরার যাচাই করা ভিডিওচিত্রে হামলার পর দুবাইয়ের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার খবর পাওয়া যায়। সেখানে কিছু ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক স্থাপনাগুলোতে একের পর এক হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে।

/এসএ/