৪ দেশের শিক্ষার্থী ভিসা স্থগিত করছে যুক্তরাজ্য

সিটিজেন ডেস্ক

আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের শিক্ষার্থীদের জন্য ভিসা কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, উল্লিখিত চার দেশের শিক্ষার্থীদের নতুন করে ভিসা দেওয়া হবে না। পাশাপাশি আফগান নাগরিকদের জন্য কর্মভিসাও সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
হোম অফিসের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এসব দেশের শিক্ষার্থীদের আশ্রয় আবেদন ৪৭০ শতাংশের বেশি বেড়েছে। সরকার মনে করছে, শিক্ষার্থী ভিসার সুযোগ নিয়ে অনেকে পরে আশ্রয়ের আবেদন করছেন।
স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রী শাবানা মাহমুদ বলেন, যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষকে ব্রিটেন বরাবরই আশ্রয় দিয়েছে। তবে ভিসাব্যবস্থার অপব্যবহার বরদাশত করা হবে না।
নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের শরণার্থী মর্যাদা প্রতি ৩০ মাস অন্তর পর্যালোচনা করা হবে। সরকারের ধারণা, এতে দেশটি আশ্রয়প্রত্যাশীদের কাছে কম আকর্ষণীয় হয়ে উঠবে।