শিরোনাম

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির ছেলে মোজতবা

সিটিজেন ডেস্ক
ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির ছেলে মোজতবা
ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনিকে নির্বাচিত করা হয়েছে। বুধবার এ তথ্য প্রকাশ করেছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনটিতে বলা হয়, দেশটির প্রভাবশালী বিপ্লবী গার্ডের চাপের মুখে ইরানের এসেম্বলি অব এক্সপার্টস নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবার নাম অনুমোদন করেছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। টানা ৩৬ বছর ধরে তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্বে ছিলেন।

এদিকে খামেনিকে তার জন্ম শহর মাশহাদে সমাহিত করার সিদ্ধান্ত হয়েছে। বুধবার (৪ মার্চ) বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

মাশহাদের ইমাম রেজা মাজারেই তার দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে। জীবদ্দশায় খামেনি নিজেই সেখানে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার পিতাকেও একই মাজারে দাফন করা হয়েছিল।

/এসএ/